হরেক-রকম ডট কম

https://www.facebook.com/groups/HarekRakam/

১। মাস দুয়েক আগে গলির দোকানে পেঁয়াজ কিনতে গেলাম বলে কেজি ৮৫/-
আমি বললাম, পেঁয়াজের দাম তো এখন স্বাভাবিক হতে শুরু করেছে, দাম তো আরো কমেছে। বিক্রেতা বললেন যে, তিনি জানেন না এবং এই দামেই পেঁয়াজ কিনতে হবে।
পরে আমি বাজার থেকে একই সময়ে ৭০/- টাকায় পেঁয়াজ কিনলাম!!
২। আমার পরিচিত একজন আমাকে সস্তায় ডিম কেনার একটা জায়গা দেখিয়ে দিলেন। মাত্র ৪০-৫০ টাকায় ডজন ডিম কেনা যায়। পরে জানতে পারলাম, পরিবহনকালে কিছু ডিম হালকা/আংশিক ভেঙ্গে যায় ঔ ডিমগুলোই এমন দামে কেনা যায়। পরের দিন বাজারের দোকানে ডিম কিনতে গেলে বিক্রেতা জানাল- "বেশি করে ডিম খাবেন এখন- অনেক সস্তা ডিম!"
কত? জানতে চাইলে বলল ৬৮/-। অথচ শহর থেকে সামান্য দূরে আমার পরিচিত আরেক জন এখনও ৮০/- দিয়েই ডিম কিনছেন!!
সিটি কর্পােরেশন এর একটি দায়িত্ব ও কর্তব্য হচ্ছে জিনিষ পত্রের দাম নির্ধারণ করা ও তা বাজারের সম্মুখে টাঙিয়ে দেয়া।
"কিতাবে আছে- গোয়ালে নাই"- কর্পােরেশনও এই কাজটি হেলা-হেলায় অবহেলায় করছেন। বাজার কমিটি তো দোকানদারদেরই একজন!!
তাই মনে হলো- নিজেরাই উদ্যোগ নিয়ে সোস্যাল মিডিয়া কাজে লাগিয়ে বাজারের আপডেট টা দিতে পারলে মন্দ হতো না! কী বলেন!!
যে সকল ফেবু বন্ধু নিজে বাজার করেন এবং বুঝতে পারেন নির্দিষ্ট কোন পণ্যের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে কিংবা দামের হেরফের টা বেশি তাহলে একটি পোষ্ট দিয়ে মানবসেবা মূলক কাজটি করতে পারেন। এটিও একটি উত্তম সদকা।

Comments